بِسْمِ ٱللّٰهِ ٱلرَّحْمٰنِ ٱلرَّحِيمِ
A non-political spiritual organization একটি অরাজনৈতিক আধ্যাত্মিক সংগঠন

Gausia Committee
Bangladesh,
Engineers Wing
গাউসিয়া কমিটি
বাংলাদেশ,
ইঞ্জিনিয়ার্স উইং

GCEW — a platform where engineers keep their professional duty, and beside it protect iman, practise tazkiyah, and live the ideals of Sunnah and Tariqa. Formal journey began in July 2026, under the approval and patronage of Gausia Committee Bangladesh. জিসিইডব্লিউ — এমন একটি প্ল্যাটফর্ম, যেখানে একজন প্রকৌশলী পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি ঈমান ও আমলকে হেফাজত করেন, আত্মশুদ্ধির চর্চা করেন এবং সুন্নাহ ও তরিকতের আদর্শকে জীবনে বাস্তবায়ন করেন। গাউসিয়া কমিটি বাংলাদেশের অনুমোদন ও পৃষ্ঠপোষকতায় ২০২৬ সালের জুলাই মাসে এর আনুষ্ঠানিক যাত্রা শুরু।

“Keep affection and unity among yourselves; do not harbour envy or hatred toward one another. Only then will success come to you.” “পরস্পরের মাঝে হৃদ্যতা ও ঐক্য কায়েম রাখ, একে অপরের সাথে হিংসা-বিদ্বেষ রাখিও না। তবেই তোমাদের সাফল্য আসবে।”
Shahenshah-e-Sirikot Hazratul Allama Syed Ahmad Shah Sirikoti (R.) শাহানশাহে সিরিকোট হযরতুল আল্লামা সৈয়দ আহমদ শাহ সিরিকোটি (রহ.)
Who we are আমরা কারা

A wing for engineers — of iman, skill and service. প্রকৌশলীদের জন্য — ঈমান, দক্ষতা ও খিদমতের উইং।

The present world is built on information technology. The internet, social media, artificial intelligence, digital communication and online platforms have transformed how people live. বর্তমান বিশ্ব তথ্যপ্রযুক্তিনির্ভর। ইন্টারনেট, সামাজিক যোগাযোগমাধ্যম, কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিজিটাল যোগাযোগ এবং বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম মানুষের জীবনযাত্রাকে আমূল পরিবর্তন করেছে।

On one side, these tools open extraordinary doors to knowledge and welfare. On the other, false information, misleading ideologies, immoral content, religious confusion and many kinds of fitnah now reach people at great speed. একদিকে এসব প্রযুক্তি জ্ঞান ও কল্যাণের অসাধারণ সুযোগ সৃষ্টি করেছে; অন্যদিকে ভুল তথ্য, বিভ্রান্তিকর মতাদর্শ, অনৈতিক কনটেন্ট, ধর্মীয় বিভ্রান্তি এবং বিভিন্ন ধরনের ফিতনা অত্যন্ত দ্রুত মানুষের কাছে পৌঁছে যাচ্ছে।

Professionals, especially, spend long hours at work and often drift from a regular deeni environment — from Islamic discourse, self-purification and the practice of Tariqa. বিশেষ করে পেশাজীবী সমাজের সদস্যরা কর্মক্ষেত্রে দীর্ঘ সময় ব্যস্ত থাকার কারণে অনেক সময় নিয়মিত দ্বীনি পরিবেশ, ইসলামী আলোচনা, আত্মশুদ্ধি এবং তরিকতের চর্চার সঙ্গে যুক্ত থাকার সুযোগ থেকে দূরে সরে যান।

An engineer is not only a professional. He or she shapes the development of society and the country. Their knowledge, intellect, technical skill and leadership reach the family, the workplace and the wider community. একজন প্রকৌশলী শুধু একজন পেশাজীবী নন; তিনি সমাজ ও দেশের উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁর জ্ঞান, মেধা, প্রযুক্তিগত দক্ষতা ও নেতৃত্বের প্রভাব পরিবার, কর্মক্ষেত্র এবং বৃহত্তর সমাজে বিস্তৃত।

So there is a need for an organised platform: to strengthen the iman, amal, akhlaq and deeni values of engineers, and to place their professional skill in the service of Islam and human welfare. তাই প্রকৌশলী সমাজের ঈমান, আমল, আখলাক ও দ্বীনি মূল্যবোধকে সুদৃঢ় করার পাশাপাশি তাঁদের পেশাগত দক্ষতাকে ইসলামের খিদমত ও মানবকল্যাণে কাজে লাগানোর জন্য একটি সুসংগঠিত প্ল্যাটফর্মের প্রয়োজনীয়তা অনুভূত হয়।

In the light of this need, and of the age, in 2026 a new branch was initiated under the Central Committee of Gausia Committee Bangladesh: Gausia Committee Bangladesh — Engineers Wing. এই প্রয়োজনীয়তা ও সময়ের বাস্তবতার আলোকে ২০২৬ সালে গাউসিয়া কমিটি বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির অন্তর্ভুক্ত একটি নতুন শাখা হিসেবে “গাউসিয়া কমিটি বাংলাদেশ – ইঞ্জিনিয়ার্স উইং” গঠনের উদ্যোগ নেওয়া হয়।

Its purpose is to gather engineer brothers and sisters from many fields onto one organised platform, and to grow among them mutual brotherhood, deeni consciousness, self-purification, service to humanity and professional cooperation. এই উইংয়ের মূল লক্ষ্য হলো বিভিন্ন শাখা ও কর্মক্ষেত্রে কর্মরত প্রকৌশলী ভাই-বোনদের একটি সুসংগঠিত প্ল্যাটফর্মে একত্রিত করা এবং তাদের মধ্যে পারস্পরিক ভ্রাতৃত্ব, দ্বীনি চেতনা, আত্মশুদ্ধি, মানবসেবা ও পেশাগত সহযোগিতার পরিবেশ সৃষ্টি করা।

The Engineers Wing seeks to be a place where an engineer can keep their professional duty and, beside it, protect iman and amal, practise tazkiyah, and live the ideals of Sunnism and Tariqa in personal and social life. ইঞ্জিনিয়ার্স উইং এমন একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করতে চায়, যেখানে একজন প্রকৌশলী তাঁর পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি নিজের ঈমান ও আমলকে সংরক্ষণ করতে পারবেন, আত্মশুদ্ধির চর্চা করতে পারবেন এবং সুন্নিয়ত ও তরিকতের আদর্শকে নিজের ব্যক্তিগত ও সামাজিক জীবনে বাস্তবায়নের সুযোগ পাবেন।

In continuity with the ideals and guidance of the Anjuman, and with the approval and patronage of Gausia Committee Bangladesh, the formal journey of Gausia Committee Bangladesh, Engineers Wing (GCEW) began in July 2026. আনজুমানের আদর্শ ও দিকনির্দেশনার ধারাবাহিকতায় এবং গাউসিয়া কমিটি বাংলাদেশের অনুমোদন ও পৃষ্ঠপোষকতায় ২০২৬ সালের জুলাই মাসে “গাউসিয়া কমিটি বাংলাদেশ, ইঞ্জিনিয়ার্স উইং (GCEW)”-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

Its organisational work is conducted in the light of the policies of Anjuman-e-Rahmania Ahmadia Sunnia Trust, and according to the Wing’s own constitution. আনজুমান-এ-রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের নীতিমালার আলোকে এবং সংগঠনের নিজস্ব গঠনতন্ত্র অনুযায়ী এর সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হবে।

A quiet mosque courtyard with a green dome
2026 July · Founded জুলাই · প্রতিষ্ঠা
Affiliated wing অঙ্গ সংগঠন Under Gausia Committee Bangladesh and the Anjuman Trust. গাউসিয়া কমিটি বাংলাদেশ ও আনজুমান ট্রাস্টের ছায়াতলে।
The plan পরিকল্পনা

Five purposes that govern the Wing. উইংয়ের পাঁচটি মূল উদ্দেশ্য।

Service of humanity, the path of Tariqa, the work of the heart, the guard of iman, and the beauty of character. মানবতার সেবা, তরিকতের পথ, অন্তরের কাজ, ঈমানের হেফাজত এবং চরিত্রের সৌন্দর্য।

A

Service to humanityমানবতার সেবা

Standing with people in hardship, helping the helpless and the poor, and taking part in works of social welfare — this is among the Wing’s foremost aims. মানুষের বিপদে-আপদে পাশে দাঁড়ানো, অসহায় ও দরিদ্র মানুষের সহযোগিতা করা এবং সামাজিক কল্যাণমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করা সংগঠনের অন্যতম গুরুত্বপূর্ণ উদ্দেশ্য।

B

Service of Tariqaতরিকতের খিদমত

Encouraging the spiritual teaching of Tariqa, adab toward the murshid, self-purification and nearness to Allah — and spreading the spirit of Sunnism and Tariqa in society. তরিকতের আধ্যাত্মিক শিক্ষা, মুর্শিদের প্রতি আদব, আত্মশুদ্ধি ও আল্লাহর নৈকট্য অর্জনের পথে মানুষকে উৎসাহিত করা এবং সুন্নিয়ত ও তরিকতের চেতনা সমাজে ছড়িয়ে দেওয়া।

C

Self-purificationআত্মশুদ্ধি

Striving to cleanse the heart of envy, pride, greed, hatred, riya and other moral weaknesses, and to grow ikhlas, taqwa, sabr, shukr and noble character. মানুষের অন্তরকে হিংসা, অহংকার, লোভ, বিদ্বেষ, রিয়া ও অন্যান্য নৈতিক দুর্বলতা থেকে পরিশুদ্ধ করার চেষ্টা করা এবং ইখলাস, তাকওয়া, সবর, শোকর ও উত্তম চরিত্রের বিকাশ ঘটানো।

D

Guarding iman and amalঈমান ও আমলের হেফাজত

Warning the Muslim community against the trials and fitnah of the age, and creating a deeni environment that strengthens iman and amal in the light of the Qur’an and Sunnah. সময়ের বিভিন্ন বিপত্তি ও ফিতনা থেকে মুসলিম সমাজকে সতর্ক রাখা এবং কুরআন-সুন্নাহর আলোকে ঈমান ও আমলকে সুদৃঢ় করার জন্য প্রয়োজনীয় দ্বীনি পরিবেশ সৃষ্টি করা।

E

Akhlaq and moral growthআখলাক ও নৈতিক উন্নয়ন

Taking the noble character of Rasulullah ﷺ as the model, and helping establish warmth, courtesy, responsibility and human values in personal, family and social life. রাসুলুল্লাহ ﷺ-এর উত্তম চরিত্রকে আদর্শ হিসেবে গ্রহণ করে মানুষের ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবনে সৌহার্দ্য, শিষ্টাচার, দায়িত্ববোধ ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় ভূমিকা রাখা।

Contact যোগাযোগ

Write to the Wing in Chattogram চট্টগ্রামে উইংয়ের সাথে লিখুন

Bahaddarhat · Chattogram বাহাদ্দারহাট · চট্টগ্রাম

The door is open. দরজা খোলা।

Open in maps মানচিত্রে দেখুন

Addressঠিকানা

Bahaddarhat, Chattogram 4212,
Bangladesh

Hotlineহটলাইন

01354-666936

Emailইমেইল

gcbea.bd@gmail.com